আজ থেকে চ্যানেল আইতে শুরু হচ্ছে রিয়েলিটি শো 'ফ্যান ক্লাব টুর্নামেন্ট'। রিয়েলিটি শোটি উপস্থাপন ও পরিচালনা করছেন তরুণ জুটি মাহী বি চৌধুরী ও আসফাহ হক লোপা। ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আবদেনপত্র বিতরণ, এফসিটি ক্যাম্পেইন, অনলাইন ও এসএমএস দ্বারা সারাদেশ থেকে অশংগ্রহণকারীদের মধ্য থেকে এরই মধ্যে নির্বাচিত হয়েছে ১৬টি দল। ১৬টি ফ্যান ক্লাব লিড করার জন্য সেলিব্রেটিরা হচ্ছে- আইয়ুব বাচ্চু, মৌসুমী, ফেরদৌস, শমী কায়সার, মোস্তফা সরয়ার ফারুকী, নোবেল, অপূর্ব, শাফিন আহমেদ ও নওশিন। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।
Showing posts with label Reality show. Show all posts
Showing posts with label Reality show. Show all posts
Thursday
'ফ্যান ক্লাব টুর্নামেন্ট' আজ শুরু
আজ থেকে চ্যানেল আইতে শুরু হচ্ছে রিয়েলিটি শো 'ফ্যান ক্লাব টুর্নামেন্ট'। রিয়েলিটি শোটি উপস্থাপন ও পরিচালনা করছেন তরুণ জুটি মাহী বি চৌধুরী ও আসফাহ হক লোপা। ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আবদেনপত্র বিতরণ, এফসিটি ক্যাম্পেইন, অনলাইন ও এসএমএস দ্বারা সারাদেশ থেকে অশংগ্রহণকারীদের মধ্য থেকে এরই মধ্যে নির্বাচিত হয়েছে ১৬টি দল। ১৬টি ফ্যান ক্লাব লিড করার জন্য সেলিব্রেটিরা হচ্ছে- আইয়ুব বাচ্চু, মৌসুমী, ফেরদৌস, শমী কায়সার, মোস্তফা সরয়ার ফারুকী, নোবেল, অপূর্ব, শাফিন আহমেদ ও নওশিন। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।
Labels:
Fan Club,
Reality show
Saturday
'সুরদরিয়া এপার-ওপার'-এর ভাগ্য নির্ধারণ আজ
দুই বাংলার অনুষ্ঠান 'সুরদরিয়া এপার-ওপার'-এর ভাগ্য নির্ধারণ আজ। গত ৩ মাস ধরে ২৪ জন প্রতিযোগী সেরার স্বীকৃতির জন্য গানে গানে লড়েছেন। চূড়ান্ত পর্বের প্রতিযোগী সেরা ৪। তারা হলেন বাংলাদেশের বিউটি ও মনির এবং ভারতের তানিয়া ও গৌরব। তাদের মধ্য থেকে আজ নির্বাচন হবে সেরা ১। এপার নাকি ওপার, কোন বাংলার প্রতিযোগী সেরা হয় সেটাই এখন দেখার বিষয়। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক বাপ্পি লাহিড়ী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। চূড়ান্ত পর্বটি আজ চ্যানেল আইতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে। আয়োজকরা জানান, চূড়ান্ত পর্বে বিভিন্ন অঙ্গনের প্রায় ৫০ জন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন মোস্তফা জামান আব্বাসী ও পণ্ডিত তন্ময় বোস। অনুষ্ঠানে গাইবেন ইন্দ্রানি সেন, জোজো, সাবিনা ইয়াসমিন ও মেহরীন।
Labels:
Reality show,
Sur Doria Epar Opar
Monday
মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৯ উদ্বোধন - হুমায়ূন আহমেদ ও শাওন প্রধান বিচারক, উপস্থাপনায় তিনি্ন
সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন হুমায়ূন আহমেদ-শাওন দম্পতি। না, কোন সাহিত্য কিংবা নাটক-সিনেমা কেন্দ্রিক প্রতিযোগিতার আসরে নয়। এ দু'জন প্রধান বিচারকের আসন অলংকৃত করতে যাচ্ছেন ছোটদের সংগীতনির্ভর প্রতিযোগিতামূলক জনপ্রিয় অনুষ্ঠান মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৯-এর আসরে। চ্যানেল আই ও মেরিডিয়ান গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। শেষ হয়েছে বিভাগীয় অডিশন পর্ব। প্রস্তুতি চলছে মূল আসরের। এ উপলক্ষে গতকাল দুপুরে হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আয়োজন করা হয়েছে একটি উদ্বোধনী অনুষ্ঠানের, যাতে উপস্থিত ছিলেন চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল, অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ইবনে হাসান খান, শিল্পী খুরশিদ আলম, শাকিলা জাফর, শাম্মী আখতার, রিজিয়া পারভীন, জাহাঙ্গীর, গীতিকার শফিক তুহিন, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াসহ চ্যানেল আই পরিবার ও মেরিডিয়ান গ্রুপের অনুষ্ঠান সংশ্লিষ্ট সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যৌথভাবে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৮-এর প্রতিযোগীরা অনুষ্ঠানটির শীর্ষসংগীত পরিবেশন করে। এরপর অপু মাহফুজের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন ফরিদুর রেজা সাগর। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত সবার কাছে প্রশ্ন তোলেন- গান নিয়ে কি প্রতিযোগিতা হয়? কোনো সদুত্তর না পেয়ে প্রশ্নের জবাব নিজেই দিলেন- না হয় না। তবুও প্রতিযোগিতা নামের এ আসরটি করার উদ্দেশ্য বাংলা গানটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেয়া। গানের চর্চাটাকে বাড়িয়ে দেয়া নানা আয়োজনের মধ্য দিয়ে। এরপর তিনি মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এবারের অনুষ্ঠান উপস্থাপিকাকে। যিনি গতবারও এমন করেই সবার সামনে উপস্থাপিকা হিসেবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। যদিও পরবর্তীতে তাকে আর উপস্থাপকের আসনে পাওয়া যায়নি। তবুও এবার আবারও মঞ্চে ডাকা হলো অভিনেত্রী মডেল শ্রাবস্তী আদনান তিনি্নকে। তিনি্ন জানালেন গত আসরে তার অনুপস্থিতির কথা। বললেন, গতবছর আমি যখন এমন একটি অনন্য আয়োজনে নিজেকে ঢেলে দেয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, ঠিক সে সময়ই আমার ঘরে একজন নতুন শিশু জন্ম নেয়। সে কারণেই আমি অংশ নিতে পারিনি। তবে এবার আমি প্রস্তুত, আমার কন্যা ওয়ারিশাকে নিয়ে এবার আমি আরও অনেক শিশুর গান-বাজনা উপভোগ করার জন্য। এরপরই উদ্বোধনী অনুষ্ঠানের শেষ এবং প্রধান চমক হিসেবে ফরিদুর রেজা সাগরের আমন্ত্রণে সবাইকে বিস্মিত করে অনেকটা রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে মঞ্চে উপস্থিত হন এবারের আয়োজনের প্রধান দুই বিচারক কথাসাহিত্যিক, নাট্যকার-পরিচালক, গীতিকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ এবং তারই সহধর্মিণী জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক, সংগীত শিল্পী শাওন। প্রধান বিচারক হওয়ার অনুভূতিতে শাওন বলেন, এ আয়োজনটির প্রথম সিজনে (আসরে) আমি মুগ্ধ হয়ে দেখতাম, শুনতাম বাচ্চাগুলোর গান। একটা পর্বে ওদের সঙ্গে অংশ নিয়ে আমি আরও বিস্মিত হয়েছি। এবার আরেকটি পর্বের সুখ নয়, পুরো আয়োজনটিতে আমি এই ক্ষুদে গানরাজদের পাচ্ছি। আমি এ নিয়ে অনেক বেশি উৎফুল্ল। এদিকে হুমায়ূন আহমেদ একটু মজা করেই বলেন, ট্রাকের পেছনে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন। ট্রাক থেকে ১০০ হাত দূরে না থাকা হলেও আমি সব সময় টিভি অনুষ্ঠানে অংশ নেয়া কিংবা উপস্থাপনা অথবা বিচারক হওয়া থেকে ১০২ হাত দূরে থেকেছি সব সময়। আরেকটা কথা বলি, টিভি কর্তারা রাগও করতে পারেন। আমি টিভি খুব একটা দেখি না। দিনের বেলায় লেখালেখি আর সন্ধ্যার পর আড্ডাবাজিতেই আমার দিন কাবার। তো চ্যানেল আইতে 'ক্ষুদে গানরাজ' শুরু হওয়ার পর শাওন মারফত খবর পেলাম। দেখলাম। আমাকে নেশায় পেয়ে বসলো। নিয়মিত দেখলাম আর মুগ্ধ হলাম। বলতে গেলে সেই মুগ্ধতার আবেগে পড়ে এবার আমি এ অনুষ্ঠানের 'কিন্নর দলের' সঙ্গে যোগ দিলাম রাখ-ঢাক না করে। তাছাড়া আমার মনে হয়েছে, বয়স যে হারে বাড়ছে তাতে আরও কিছুদিন তারুণ্য ধরে রাখতে হলে এই 'কিন্নর দলের' সংস্পর্শের বিকল্প নেই! উল্লেখ্য, এবারের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শিহাব সুমন। অঙ্গসজ্জায় থাকছে অন্যমেলা। আর অনুষ্ঠানটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার শুরু হবে বলে জানা যায়।চ্যানেল আই-এ সম্পূর্ণ নতুন আঙ্গিকের রিয়েলিটি শো 'উত্তরাধিকার'
দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকের রিয়েলিটি শো 'উত্তরাধিকার'। যা বাংলাদেশের রিয়েলিটি শো কালচারে নতুন অধ্যায় যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশ। এমন বার্তা প্রকাশের লক্ষ্যে আর এই রিয়েলিটি শো'র ধরন ও অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিতে গতকাল হোটেল সোনারগাঁও-এর বলরুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যাতে উপস্থিত ছিলেন নকিয়া ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার প্রেম চাঁদ, নকিয়া ইমার্জিং এশিয়ার হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার, আয়োজনটির ক্রিয়েটিভ পার্টনার এশিয়াটিক জেডবি্লউটি-এর ব্যবস্থাপনা পরিচালক আলী যাকের, নির্মাণ ও ক্যামেরা প্রতিষ্ঠান পার্টনার হাফ স্টফ ডাউনের পরিচালক অমিতাভ রেজাসহ 'উত্তরাধিকার' সংশ্লি্লষ্ট আরও অনেকে। সংবাদ সম্মেলনের প্রথমে সুসজ্জিত সেটে জমিদার বাড়িক ফটকের সামনে এক এক করে পরিচয় করিয়ে দেয়া হয় 'উত্তরাধিকার'-এ ১০ তারকা অংশগ্রহণকারীকে। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ইলোরা গহর, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, ফটো সুন্দরী শানু, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা তুষার খান, র্যাম্প মডেল ইমি, ব্ল্ল্যাক ব্যান্ডের ভোকাল জন, মডেল-চিত্রনায়ক ফারদিন খান এবং অভিনেত্রী লারা লোটাস। ব্যক্তিগত ব্যস্ততার কারণে এদিন অনুষ্ঠানের আরেকজন প্রতিযোগী চিত্রনায়িকা সিমলা উপস্থিত থাকতে পারেননি। সম্মেলনের পরিচয় পর্ব শেষে নকিয়া ইমার্জিং এশিয়ার কমিউনিকেশন ম্যানেজার মৌটুসী কবিরের প্রাঞ্জল সঞ্চালনায় 'উত্তরাধিকার' প্রসঙ্গে বিস্তারিত আলাপ করেন নওফেল আনোয়ার, আলী যাকের এবং অমিতাভ রেজা। বক্তাদের আলাপে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহের দিকে টাঙ্গাইলের বিখ্যাত জমিদার বাড়িতে অংশগ্রহণকারী ১০ তারকা প্রতিযোগী টানা দুই মাসের জন্য অবস্থান করবেন। আর তাদের সবার মাঝে শত বছরের সেই পুরনো জমিদার বাড়ির জমিদারের অদৃশ্য আত্মা থাকবে পরিদর্শক হিসেবে। জানা যায়, এ দুই মাসের প্রায় প্রতিদিনের ঘটনা সবার অলক্ষ্যে ধারণ করা হবে ক্যামেরায়। তুলে আনা হবে এই ১০ তারকার মধ্যে ঘটে যাওয়া নানা উত্তেজনা, উৎকণ্ঠা আর আনন্দময় মুহূর্তের কথা ও ছবি। যে চিত্রের মধ্য দিয়ে প্রকাশ পাবে পর্দার তারকাদের ব্যক্তিগত জীবনাচরণ। যেই জীবনাচরণের নানাবিধ পরীক্ষার মধ্য দিয়ে জমিদার সাহেব নির্বাচন করবেন তার জমিদারির একজন সেরা উত্তরাধিকার। দর্শকরা এই ভিন্ন ধারার রিয়েলিটি শোটি প্রতি সোম ও বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে উপভোগ করতে পারবেন চ্যানেল আই-এর পর্দায়। শুধু তাই নয়, দর্শকরাও এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন পর্যায়ক্রমে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে এই রিয়েলিটি শো'টিকে ঘিরে চমক তৈরি করা হবে আরও। যা বাংলাদেশের রিয়েলিটি শো কালচারে নতুন অধ্যায় সৃষ্টি করবে, তৈরি করবে তারকা ও সাধারণ দর্শকদের মধ্যে অনন্য যোগসূত্র। উল্লেখ্য, বাংলাদেশে এটি প্রথম হলেও অনেকটা একই ধাঁচের রিয়েলিটি শো এরই মধ্যে বিশ্বব্যাপী দারুণভাবে সাড়া ফেলেছিল লন্ডনের 'বিগ ব্রাদার' এবং ভারতের 'বিগ বস' অনুষ্ঠান দু'টির মাধ্যমে। নকিয়ার 'উত্তরাধিকার'ও তেমন সাড়া ফেলবে_ এমনটাই আশাবাদ আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে।
Labels:
Reality show,
Uttaradhikar
Wednesday
শেষ হলো চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে '০৯
কিউট-চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে-০৯ বিজয়ী হলেন জাবি'র ছাত্র এসএম মহিউদ্দিন শামীম। তিনি ঢাকার বাসিন্দা। বিচারক, অতিথি বিচারক এবং দর্শক এসএমএস'র দেয়া নম্বরের ভিত্তিতে তিনি প্রথম স্থান অধিকার করেন। বিএসবি ক্যামব্রিয়ান এর সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে শামীম পেয়েছেন ৫০ হাজার টাকা ও ক্রেস্ট। দ্বিতীয় হয়েছেন উম্মে জামান্না কামাল অমি (চট্টগ্রাম) এবং তৃতীয় হয়েছেন যারীন তাসনিম অদিতি (বরিশাল)। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন ৩০ হাজার এবং তৃতীয় বিজয়ী পেয়েছেন ২০ হাজার টাকা ও ক্রেস্ট। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই'র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রতিযোগিতার প্রধান বিচারক ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, প্রজ্ঞা লাবণী ও লায়লা আফরোজ। অতিথি বিচারকদের মধ্যে ছিলেন কামাল লোহানী, আসাদুজ্জামান নূর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, কেয়া চৌধুরী প্রমুখ। বিজীয়দের নিয়ে চ্যানেল আই'র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শাইখ সিরাজ। তিনি বলেন, বিজয়ীদের ভবিষ্যৎ উন্নয়নের সার্বিক ব্যবস্থা চ্যানেল আই করবে, প্রকাশিত হবে তাদের কবিতা আবৃত্তির ক্যাসেট, সিডি ও ভিডিও সিডি। তিনি বলেন, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।
Labels:
Reality show
Tuesday
চ্যানেল আই সেরাকণ্ঠ এবং মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ'০৯
শেষ হলো ৬ বিভাগের প্রাথমিক বাছাইপর্ব
উৎসবমুখর পরিবেশে এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে একে একে শেষ হলো চ্যানেল আই সেরাকণ্ঠ '০৯ এবং মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ '০৯-এর ৬টি বিভাগের প্রাথমিক বাছাইপর্ব। ২৪শে এপ্রিল ঢাকা বিভাগের (ঢাকা মেট্টো বাদে) প্রাথমিক বাছাইপর্বকে কেন্দ্র করে চ্যানেল আই'র তেজগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে ছিল হাজার হাজার প্রতিযোগী এবং তাদের অভিভাবকের ভিড়। এর আগে একইভাবে শেষ হয় চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা ও রাজশাহীসহ ৫ বিভাগের প্রাথমিক বাছাইপর্ব। বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল আই' নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো শুরু করেছিল 'চ্যানেল আই সেরাকণ্ঠ' এবং 'চ্যানেল আই ক্ষুদে গানরাজ' নামের দুটি সংগীত প্রতিভা অন্বেষণ। পরে ক্ষুদে গানরাজের সঙ্গে যুক্ত হয়েছে শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেরিডিয়ান ফুডস্ লি.। চ্যানেল আই'র দর্শকদের ভালবাসায় সিক্ত হয়ে অনুষ্ঠান দুটি দারুণ জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। এরই ধারাবাহিকতায় এই দুটি প্রতিযোগিতা আবারও দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। এই দুটি প্রতিযোগিতার স্লোগান 'গানে, আওয়াজ তোলো প্রাণে'। উল্লেখ্য, দুই প্রতিযোগিতারই বিভাগভিত্তিক প্রাথমিক বাছাই কার্যক্রমের শুভসূচনা হয়েছিল ১৯ মার্চ '০৯ থেকে চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে। দুটি প্রতিযোগিতায় ৬ বিভাগ থেকে অংশ নেয় প্রায় ৬৭ হাজার প্রতিযোগী। তাদের মধ্য থেকে দুটি প্রতিযোগিতায় ঢাকায় আসার প্রাথমিক ভিসা অর্জন করে ১৩৮ জন প্রতিযোগী। এর মধ্যে সেরাকণ্ঠের জন্য নির্বাচিত হয় ৭৩ জন এবং ক্ষুদে গানরাজের জন্য ৬৫ জন। দুটি প্রতিযোগিতার বিভাগভিত্তিক বাছাইপর্বের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন ফারজানা ব্রাউনিয়া ও ইফতেখার মুনিম এবং একঝাঁক তরুণ সহকর্মী। এদিকে, বিভাগীয় বাছাইপর্বের বিচারক হিসেবে ছিলেন খুরশীদ আলম, মোহাম্মদ মনিরুজ্জামান, শাম্মী আখতার, কনকচাঁপা, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা, আকরামুল ইসলাম, রিজিয়া পারভীন, সঞ্জীব দে, মঈনুল ইসলাম খান, সালমা সুলতানা, নাদিরা বেগম, লীনা তাপসী, মনোয়ার হোসেন টুটুল, চন্দন দত্ত, শফিক তুহিন, মিল্টন খন্দকার, ইমন সাহা, খালিদ এবং ঢাকা বিভাগের বাছাইপর্ব থেকে বিচারকার্যে যোগ দিয়েছেন আবদুল জব্বার, আলম আরা মিনু, কবির বকুল, দিনাত জাহান মুনি্ন প্রমুখ। অন্যদিকে, ঢাকা মেট্টোর প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১লা মে '০৯। তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে ধীরে ধীরে এগিয়ে চলছে প্রবাসীদের মধ্য থেকে রেজিস্ট্রেশনকৃতদের প্রাথমিক বাছাইপর্বের কার্যক্রম। তারপর শিগগিরই ঢাকায় শুরু হবে সারাদেশ থেকে উঠে আসা প্রতিভাদের নিয়ে দ্বিতীয় বাছাইপর্বের কার্যক্রম। চ্যানেল আই সেরাকণ্ঠ '০৯ প্রতিযোগিতার এবারও প্রধান বিচারক হিসেবে থাকবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এবং এ দু'জনের সঙ্গে প্রধান বিচারক হিসেবে যুক্ত হয়েছেন সুবীর নন্দী।
Labels:
Khude Gaanraj,
Reality show
Subscribe to:
Posts (Atom)
