Showing posts with label সিটিসেল তারকা কথন. Show all posts
Showing posts with label সিটিসেল তারকা কথন. Show all posts

Saturday

আনন্দ আয়োজনে সিটিসেল তারকা কথন এর বর্ষপূর্তি উদযাপন


গানে গানে আনন্দ আয়োজনে পালিত হলো চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান সিটিসেল তারকা কথন-এর ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠান। বৃহস্পতিবার রাইফেল স্কয়ারের ইমানুয়েলস-এর নতুন শাখায় আয়োজিত এই বর্ষপূর্তির অনুষ্ঠানটি রীতিমতো তারকামেলায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রযোজক অনন্যা রুমা অতিথিদের অভ্যর্থনা জানান রজনীগন্ধার শুভেচ্ছা দিয়ে। চটপটি, ফুচকা আর কফি দিয়ে শুরু হয় আপ্যায়নের প্রথম পর্ব। তারপর বড়ুয়া, তপু, শাহনাজ বেলীসহ হালের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় নানা রকম গান অনুষ্ঠানকে পরিপূর্ণ করে তোলে।
২১শে মে বৃহস্পতিবার ৫ম বর্ষ পূর্ণ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করে সিটিসেল তারকা কথন। আর এই দিনটির আনন্দকে সমৃদ্ধ করার জন্য উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, কণ্ঠতারকা খুরশীদ আলম, পলাশ, পার্থ, তপু, শাহনাজ বেলী, চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুল লতিফ বাচ্চু, সোহানুর রহমান সোহান, আবু সাঈদ খান, সংগীত ব্যক্তিত্ব আলম খান, জাদু ব্যক্তিত্ব জুয়েল আইচ, চ্যানেল আই'র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চুসহ ছোট পর্দার অসংখ্য শিল্পী কুশলী ও বিনোদন জগতের সাংবাদিকবৃন্দ। গান, আড্ডা আর নৈশভোজ সব মিলিয়ে আমন্ত্রিত অতিথিরা চমৎকার একটি সন্ধ্যা উদযাপন এবং সিটিসেল তারকাকথনের উত্তরোত্তর জনপ্রিয়তা কামনা করেন।