Showing posts with label Anniversary. Show all posts
Showing posts with label Anniversary. Show all posts

Thursday

এক দশক পেরিয়ে চ্যানেল আই জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

পথচলার এক দশক পেরিয়ে আজ ১১ বছরে পদার্পণ করল বেসরকারি টিভি চ্যানেল আই। জন্মদিন উপলক্ষে দু'দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচারের প্রস্তুতি সম্পন্ন করেছে চ্যানেল আই। গত রোববার 'বিশ্বজুড়ে চ্যানেল আই' প্রচারের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। পরদিন সোমবার প্রচার হয়েছে 'আমার চ্যানেল আই'। চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, এ দুটি অনুষ্ঠান নিয়ে তারা প্রত্যাশিত সাড়া পেয়েছেন।

আজ সকাল ৯টা ৫০ মিনিটে প্রচার হবে 'তৃতীয় মাত্রা'র বিশেষ পর্ব। বেলা ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী দেখানো হবে চ্যানেল আইর জন্মোৎসব অনুষ্ঠান '১১ বছরে চ্যানেল আই'। চ্যানেল আইর তেজগাঁওয়ের কার্যালয় প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। রাত ৭টা ৫০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের নাটক 'বনকুমারী'। অভিনয়ে হুমায়ুন ফরীদি, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, জারবিনি প্রমুখ। নাটকের গল্পে হুমায়ুন ফরীদি শুটিংয়ে যাচ্ছেন। সঙ্গে আছে তার গাড়িচালক। রাস্তা ভুল করে তারা চলতে থাকে অন্য পথে। এদিকে রাতও হয়ে গেছে; গাড়িতেও তেল নেই। অপরিচিত জায়গায় কোথায় যাবে, কোথায় থাকবে ভেবে দু'জনই চিন্তিত। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় 'আমার জন্মদিনে যারা নেই'। আগামীকাল চ্যানেল আইর আয়োজনে অনুষ্ঠিত হবে 'চলচ্চিত্র মেলা'। দ্বিতীয়বার অনুষ্ঠিতব্য এ মেলা শুরু হবে বেলা ১১টা ৫ মিনিট থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সল্ফপ্রচার করবে চ্যানেল আই।