আজীবন সম্মাননা পেলেন সুধীন দাশ চ্যানেল আই'র আয়োজনে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো চ্যানেল আই নজরুল মেলা '০৯। গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজনের উদ্যোগ নেয় চ্যানেল আই। নজরুল মেলাকে ঘিরে গত ৪ বছর ধরে চ্যানেল আই একের পর এক যোগ করে আসছে ভিন্ন মাত্রা। যেমন এই মেলা উপলক্ষে দেশের প্রথিতযশা একজন শিল্পীকে চ্যানেল আই সম্মাননা দিয়ে আসছে বিগত বছর থেকে। এবছর এই সম্মাননা পেয়েছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী/গবেষক সুধীন দাশ। চ্যানেল আই থেকে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে আজীবন পাবেন। তবে ২৫শে মে নজরুল মেলায় আনুষ্ঠানিকভাবে সুধীন দাশকে প্রদান করা হয় এক বছরের অগ্রিম বাবদ এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল বরেণ্য এই শিল্পীকে আজীবন চিকিৎসাসেবা দিবে। গত বছর এই সম্মাননা পেয়েছিলেন বরেণ্য শিল্পী সোহরাব হোসেন। সকাল ১১.০৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মেলার সরাসরি সমপ্রচার করে চ্যানেল আই। সকাল ১১.০৫ মিনিটে মেলার উদ্বোধন পর্বে এবং আলোচনায় অংশ নেন আজীবন সম্মাননা বিজয়ী সুধীন দাশ, সোহরাব হোসেন, মোবারক হোসেন খান, রফিকুল্লাহ খান, মোস্তাফা জামান আব্বাসী, রামেন্দু মজুমদার, সাদিয়া আফরিন মলি্ল্লক, আতাউর রহমান, রেবেকা সোলতানা, রফিকুজ্জামান, আবদুস শাকুর, সৈয়দ শামসুল হক, শবনম মুস্তারী, কবি আসাদ চৌধুরী, রফিক হায়দার, মোহাম্মদ রফিকুজ্জামান, আবদুল হামিদ, মহিউদ্দিন আহমেদ, কাফি খান, মিন্টু রহমান, ফেরদৌস আরা, কেকা ফেরদৌসী, খায়রুল আনাম শাকিল, কল্পনা শাকিল, সাংবাদিক গোলাম সারওয়ার, নাঈমুল ইসলাম খান, আনিসুল হক, মাহমুদ আল ফয়সাল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. জানুয়েদ শফিক প্রমুখ। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই'র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। নজরুল মেলা উপস্থাপনা করেছেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরীকে উপস্থাপনায় সহযোগিতা করেছেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। নজরুল মেলা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। সারাদিন মেলার প্রায় ২৫টি স্টলে ছিল নজরুলের গ্রন্থমালা, নজরুলের ওপর রচিত গ্রন্থমালা, আলোকচিত্র প্রদর্শনী, নজরুল সংগীতের রেকর্ড কাভার, ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত নজরুল গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, সুরের মেলা, নজরুলের ব্যবহার্য প্রদর্শনী, নজরুল সংগীতের লং প্ল্লে, লাইফ প্ল্লাস, কিউট, পদক্ষেপ বাংলাদেশ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কোয়ান্টাম ফাউন্ডেশন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ইমপ্রেস অডিও ভিশন, মিডিয়া সেন্টার, আনন্দ আলোর স্টল, লেজার ভিশন, বাংলার মেলা, মেলা কমিটি, পারসোনা, কিউট, প্রাণ ও ছবিঘর। দিনব্যাপী দু'টি মঞ্চ থেকে পরিবেশিত হয় একক ও দলগত নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নাট্যাংশ ও নজরুল বিষয়ক আলোচনা, ছোটদের পর্ব, নৃত্য ইত্যাদি। এছাড়া দিনব্যাপী কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে পরিবেশন করা হয় প্রিয় খাবার। নজরুল বিষয়ক পোর্ট্রেট এঁকেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। ছিল শিশু চিত্রশিল্পীদের নজরুল বিষয়ক চিত্রাংকন। ছবিগুলোর বিক্রয়লব্ধ অর্থ নজরুল বিষয়ক গবেষণা কাজে প্রদান করা হবে। চিত্রাংকন করেছেন আবদুল মান্নান, মনিরুজ্জামান, শহিদ কবির, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা, শাফিন ওমর, শামসুল আলম আজাদ, মোস্তাফা জামিল, আকবর শামীম, সৈয়দ জাহিদ ইকবাল, মো. মাঈনউদ্দিন, আলপ্তগীন তুষার, জাহিদ মোস্তাফা, এমএম ময়েজউদ্দিন, গোলাম রাব্বানী শামীম ও আবদুস সাত্তার তৌফিক। মেলায় দিনব্যাপী সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌসী রহমান, মোস্তফা জামান আব্বাসী, খালিদ হোসেন, নাশিদ কামাল, নীলিমা দাশ, এম. এ. মান্নান, ইয়াসমিন মুশতারী, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, নওশীন লায়লা, মিন্টু রহমান, রাহাত আরা গীতি, কল্পনা আনাম, বিশ্বজিৎ রায়, লীনা তাপসী, সুজিত মোস্তাফা, শবনম মুস্তারী, শাহীনূর রেজা, নিলীমা দাশ, রেবেকা সুলতানা, ইয়াকুব আলী খান, সোমা, খিলখিল কাজী, পারভীন মুশতারী প্রমুখ। তবে এই প্রথমবারের মতো মেলায় অংশ নেন সাধারণ দর্শকবৃন্দ। অংশগ্রহণকৃত দর্শকবৃন্দ নির্বাচিত হয় তাদের প্রেরিত এসএমএস 'ড্র'-এর মাধ্যমে। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, কাজী আরিফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে '০৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শামীম প্রমুখ। দলগত সংগীত পরিবেশন করে সুরসপ্তক, নজরুল শিল্পী পরিষদ, নজরুল একাডেমী, কান্তম মরিয়ম, নিবেদন, উদীচী, ঋষিজ, শারমিন সাথি ময়না, সুমন চৌধুরী। নৃত্য পরিবেশন ও পরিচালনা করেন সুলতানা হায়দার (সুকন্যা) ও বাফা।
Showing posts with label নজরুল মেলা. Show all posts

Tuesday
চ্যানেল আই নজরুল মেলা '০৯

Labels:
নজরুল মেলা
Sunday
আগামীকাল চ্যানেল আইয়ের নজরুল মেলা
আজীবন সম্মাননা পাচ্ছেন সুধীন দাশ
আগামীকাল ১১ই জ্যৈষ্ঠ (২৫শে মে) জাতীয় কবি কাজী নজারুল ইসলামের ১১০তম জন্মজয়নত্দী উপলক্ষ্যে চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে নজরুল মেলা। ৪র্থবারের মতো এই মেলার আয়োজন করছে চ্যানেল আই। তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে নজরুল মেলা, চলবে বিকাল ৫টা পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন দেশের বিখ্যাত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ। নজরুল মেলাটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। এবারের নজরুল মেলায় উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত ব্যক্তিত্ব সুধীন দাশকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। চ্যানেল আই'র পৰ থেকে শিল্পী পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা। সেই সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা। নজরুল মেলার উদ্বোধনী মঞ্চে আজীবন সম্মাননাপ্রাপ্ত সুধীন দাশের হাতে তুলে দেয়া হবে এক বছরের অর্থ এক লাখ বিশ হাজার টাকা। সেই সঙ্গে প্রদান করা হবে ক্রেস্ট, পরিয়ে দেয়া হবে উত্তরীয়। গতকাল চ্যানেল আই'র সিদ্ধেশ্বরী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য প্রদান করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত ছিলেন শিল্পী সুধীন দাশ, হাশেম খান ও কবি আসাদ চৌধুরী। অপু মাহফুজের উপস্থাপনায় এই সংবাদ সম্মেলনটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের নজরুল মেলায় স্টল থাকবে ২০টি। এগুলোর মধ্যে নজরুলের গ্রন্থ, নজরুলের ওপর রচিত গ্রন্থ, আলোকচিত্র প্রদর্শনী, নজরুলের ব্যবহার্য প্রদর্শনী, নজরুল সংগীতের লং প্লে, সুরের মেলা, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, ইমপ্রেস টেলিফিল্মসের চলচ্চিত্রে নজরুল মিডিয়া কর্নার, পান সুপারী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ইমপ্রেস অডিও ভিশন, কিউট, লাইফ প্লাস, পদক্ষেপ বাংলাদেশ, শ্রাবনী প্রকাশনী, ছোটদের কর্নার, নজরুল পরিবার কর্নার ইত্যাদি। কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে অতিথিদের আপ্যায়ন করা হবে কবির প্রিয় খাবার দিয়ে। দিনব্যাপী দু'টি মঞ্চ থেকে পরিবেশনা করা হবে একক ও দলগত নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নাট্যাংশ, নজরুল বিষয়ক আলোচনা ও নৃত্য। দেশের প্রখ্যাত চিত্র শিল্পীরা মেলায় নজরুলের ওপর ছবি অাঁকবেন। এই ছবি বিক্রির অর্থ নজরুল গবেষণার কাজে ব্যয় করা হবে। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর জানান, এবারই প্রথম এসএমএস-এর ভিত্তিতে তিন শ' দর্শক সরাসরি মেলায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। নজরুল মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। সংবাদ সম্মেলনে আজীবন সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শিল্পী সুধীন দাশ বলেন, আমি আনন্দিত, কৃতজ্ঞ। আমি চ্যানেল আই আয়োজিত প্রথম নজরুল মেলা থেকেই এই মেলার ভক্ত এবং নিয়মিত দর্শক। এই মেলার মাধ্যমে মানবতার কবি, অসামপ্রদায়িকতার কবি নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয় দেখে আমি নজরুল শিল্পী হিসেবে আনন্দিত, আভিভূত এবং কৃতজ্ঞ।
Labels:
নজরুল মেলা
Subscribe to:
Posts (Atom)