বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি'র) গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে চ্যানেল আই'তে শুরু হচ্ছে নতুন ধারার অনুষ্ঠান 'আমাদের টেলিভিশন'। বিটিভি'র প্রাক্তন জিএম আলী ইমামের উপস্থাপনায় এই অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হবে ২৩শে মে শনিবার সন্ধ্যা ৬টায়। অনন্যা রুমার প্রযোজনায় স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার। গতকাল চ্যানেল আই'র সিদ্ধেশ্বরী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার ও আলী ইমাম। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচয় তার নামেই। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল বিটিভি'র। তিনি বলেন, ঢাকার দর্শকরা সৌভাগ্যবান যে, তারাই উপমহাদেশের প্রথম দর্শক যারা টেলিভিশন দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। ফরিদুর রেজা সাগর বলেন, দিনে দিনে বিটিভি গণমানুষের কাছাকাছি চলে আসে। আর এর নেপথ্যে যে সকল মহৎ মানুষ নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আমরা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত সকল শ্রেণী-পেশার অংশগ্রহণে 'আমাদের টেলিভিশন' অনুষ্ঠানটি হয়ে উঠবে বিটিভি'র ইতিহাসের একটা দলিল। আলোচনায় ওঠে আসবে টেলিভিশনের ইতিহাস। 'আমাদের টেলিভিশন'র উপস্থাপক আলী ইমাম বলেন, সবকিছুরই একটা বীজ থাকে, ভিত্তি থাকে, উৎস থাকে। আজ আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডজন খানেক চ্যানেল দেখছি তার মূল উৎস হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। বিটিভি'র জন্মলগ্ন থেকে যারা টেলিভিশনে কাজ করেছেন, অনুষ্ঠান নির্মাণ করেছেন, অভিনয় করেছেন, গান করেছেন, কারিগরি কাজ করেছেন, তাদের কাজের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরই স্মৃতিচারণের মধ্যদিয়ে চলবে এই অনুষ্ঠান। তিনি বলেন, প্রথম পর্বে থাকছেন মুস্তফা মনোয়ার। পর্যায়ক্রমে থাকবেন জামিল চৌধুরী, হুমায়ূন চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, ফখরুজ্জামান চৌধুরী, ফারুক, আলমগীর, দিলারা জামান, সৈয়দ আবদুল হাদী, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ফরিদ আলীসহ অনেকেই। সংবাদ সম্মেলনে মুস্তফা মনোয়ার বলেন, আজ খুব আনন্দের দিন। যাদের দিয়ে বাংলাদেশ টেলিভিশনের সূত্রপাত তাদের স্মরণ করা হবে, তুলে ধরা হবে যা সত্যি সত্যি ইতিহাসের অনন্য দলিল হয়ে থাকবে।
Showing posts with label নতুন ধারার অনুষ্ঠান. Show all posts

Thursday
বিটিভি'র ইতিহাস ও ঐতিহ্য নিয়ে চ্যানেল আই'র নতুন অনুষ্ঠান 'আমাদের টেলিভিশন'

Subscribe to:
Posts (Atom)