Showing posts with label তৃতীয় মাত্রা. Show all posts
Showing posts with label তৃতীয় মাত্রা. Show all posts

Thursday

৭ম বর্ষে তৃতীয় মাত্রা

চ্যানেল আই'তে প্রতিদিন প্রচারিত জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা আগামীকাল ১৭ই জুলাই ৭ম বর্ষে পদার্পণ করছে। বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়ায় টকশো'র ক্ষেত্রে পথিকৃৎ তৃতীয় মাত্রা যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের ১৭ই জুলাই। সেই থেকে আজ পর্যন্ত বিরতিহীনভাবে তৃতীয় মাত্রা তার স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। সমকালীন বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা মূলত রাজনীতি নির্ভর হলেও সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ মানববিদ্যার প্রতিটি বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত অংশ নিয়ে থাকেন দেশের কৃতী মানুষরা। রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, আইন প্রণেতা, আইনবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, নারী, তরুণ যারা স্ব স্ব ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন এদের প্রায় সবাই তৃতীয় মাত্রায় অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেছেন অনুষ্ঠানটিকে। আলোচনায়, বিতর্কে কখনও কখনও তৃতীয় মাত্রা'র একেকটি পর্ব হয়ে উঠে মিনি পার্লামেন্ট। প্রতিদিন দেশ-প্রবাসের অগণিত দর্শক শ্রোতার ভালবাসায় সিক্ত তৃতীয় মাত্রা বিভিন্ন সময়ে, বিভিন্ন জরিপে, টিভি পুরস্কারে, অনুষ্ঠানের মান বিচারে, বৈশিষ্ট্যে, আঙ্গিকে আজও শীর্ষ স্থানটি ধরে রেখেছে। তৃতীয় মাত্রা উপস্থাপনা ও পরিচালনা করছেন জিল্লুর রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হয়।