Showing posts with label Drama Serial. Show all posts
Showing posts with label Drama Serial. Show all posts

Wednesday

আজ থেকে নতুন ধারাবাহিক ‘ছয় যুবকের সংসার’

চ্যানেল আই’তে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ছয় যুবকের সংসার’ রচনা মাহবুবা শাহরীন এবং পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ এ ধারাবাহিকে অভিনয় করেছেন ডি এ তায়েব, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, সোহেল খান, সিদ্দিকুর রহমান, নাফিজা জাহান, লারা লোটাস, নূপুর, শ্রেয়া, সামিয়া ইসলাম, কাজল, শাহরুজ্জামান, আবদুস ছাত্তার, নাজমুল হুদা বাচ্চু, মিনু মমতাজ, আশরাফ কবীর, আরিফ আকাশ, সজীব, দেলোয়ার, মাহফুজ প্রমুখ ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি বুধবার সন্ধ্যা ৬টায় ধারাবাহিকের গল্পে দেখা যাবে, ঢাকা শহরের অভিজাত এলাকায় ছয় যুবক বিদেশে লোক পাঠানোর জন্য একটি অফিস ভাড়া নেয় বিদেশে লোক পাঠানোর কথা বলে গ্রামের সহজ লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তারা ইতিমধ্যে একটি বাসাও তারা ভাড়া নেয় বাড়িওয়ালা ছয় যুবককে কি করে জানতে চাইলে উত্তরে কেউ বড় ব্যবসায়ী, কেউ চাকরিজীবী বিভিন্ন ধরনের মিথ্যা কথা বাড়িয়ে বলে বাড়িওয়ালার দুই মেয়ে ছাদে ঘুরতে গেলে ছয় যুবক তাদের পিছু নেয় ছয়জনের মধ্যে একজনের বয়স ৭০, কিন্তু নিজেকে ২৫ বছরের যুবক বলে দাবি করে বিষয়টা বাড়িওয়ালার বড় ছেলে জানতে পেরে যুবকদের শাসায় এবং ভবিষ্যতে তার বোনদের পিছু নিতে বারণ করে ছয় যুবকের এক যুবক অরুপের প্রেমে পড়ে বাড়িওয়ালার দুই মেয়ে বেলী ও চামেলী বিষয়টা অন্য যুবকরা জানতে পেরে অরুপকে পুলিশে ধরিয়ে দিবে বলে নিজেদের মধ্যে আলোচনা করে ছয় যুবকের বিভিন্ন অপকর্ম মহল্লার মাস্তান ও পুলিশ প্রশাসন জেনে গেলে তখন তারা অফিস এবং বাড়ি ছেড়ে পার্কে আশ্রয় নেয়