Showing posts with label Channel-i Shera Kontho 2009. Show all posts
Showing posts with label Channel-i Shera Kontho 2009. Show all posts

Wednesday

'চ্যানেল আই সেরাকণ্ঠ'০৯ - আগামীকালই ভাগ্য নির্ধারণ

কে হবেন চ্যানেল আই সেরাকণ্ঠ '০৯? এই প্রশ্নের জবাব মিলবে আগামীকাল। আগামীকাল রাত ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে কাঙ্ৰিত সেই ফলাফলের মহা উৎসব। মহা উৎসব সরাসরি সমপ্রচার করা হবে রাজশাহী জেলা স্টেডিয়াম থেকে। রিপন, শাকিলা, কোনাল, তিথি, চৈতী, নদী এবং রাফসানকে নিয়ে অনুষ্ঠিত হবে এই মহা উৎসব। প্রধান ৪ বিচারক রুনা লায়লা, সাবিনা ইয়াসীমন, সুবীর নন্দী ও আলাউদ্দিন আলী উৎসব মঞ্চে প্রবেশ করবেন ভিন্ন আঙ্গিকে। থাকবে সাত প্রতিযোগীর পারফরমেন্স। আরো পারফরমেন্স করবেন গতবারের সেরাকণ্ঠের ১১ জন। উপস্থাপনায় ফারজানা ব্রাউনিয়া। পরিচালনা করবেন রবিন খান ও ফারজানা ব্রাউনিয়া।