Wednesday

শেষ হলো চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে '০৯

কিউট-চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে-০৯ বিজয়ী হলেন জাবি'র ছাত্র এসএম মহিউদ্দিন শামীম। তিনি ঢাকার বাসিন্দা। বিচারক, অতিথি বিচারক এবং দর্শক এসএমএস'র দেয়া নম্বরের ভিত্তিতে তিনি প্রথম স্থান অধিকার করেন। বিএসবি ক্যামব্রিয়ান এর সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে শামীম পেয়েছেন ৫০ হাজার টাকা ও ক্রেস্ট। দ্বিতীয় হয়েছেন উম্মে জামান্না কামাল অমি (চট্টগ্রাম) এবং তৃতীয় হয়েছেন যারীন তাসনিম অদিতি (বরিশাল)। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন ৩০ হাজার এবং তৃতীয় বিজয়ী পেয়েছেন ২০ হাজার টাকা ও ক্রেস্ট। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই'র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রতিযোগিতার প্রধান বিচারক ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, প্রজ্ঞা লাবণী ও লায়লা আফরোজ। অতিথি বিচারকদের মধ্যে ছিলেন কামাল লোহানী, আসাদুজ্জামান নূর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, কেয়া চৌধুরী প্রমুখ। বিজীয়দের নিয়ে চ্যানেল আই'র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শাইখ সিরাজ। তিনি বলেন, বিজয়ীদের ভবিষ্যৎ উন্নয়নের সার্বিক ব্যবস্থা চ্যানেল আই করবে, প্রকাশিত হবে তাদের কবিতা আবৃত্তির ক্যাসেট, সিডি ও ভিডিও সিডি। তিনি বলেন, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত আবৃত্তি শিল্পী হান্টের প্রতিযোগিতার আয়োজন করেছিল চ্যানেল আই ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

No comments:

Post a Comment