Showing posts with label Magazine Program. Show all posts
Showing posts with label Magazine Program. Show all posts

Wednesday

৫০তম পর্বে ছায়া ঝংকার


চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান 'ছায়া ঝংকার' ২১ এপ্রিল পদার্পণ করছে ৫০তম পর্বে। এ পর্বটি সাজানো হয়েছে বিশেষভাবে। পাঁচভাগে বিভক্ত অনুষ্ঠানটির এ পর্বে থাকবে- এভারগ্রিন সেগমেন্টে- মাসুদ রানা ছবির গান 'মনেরই রঙে রাঙাবো...', রিমিক্স সেগমেন্টে- রংবাজ ছায়াছবির গান 'হৈ হৈ রঙিলা রঙ্গীলারে...', রিসেন্ট ফ্রেশে- মনের জ্বালা ছবির একটি গান ও ফিল্মিস টক সেগমেন্টে- মনের জ্বালা ছবির অংশ বিশেষ, জাস্ট রিকোয়েস্টে থাকবে- কখনো মেঘ কখনো বৃষ্টি ছবির গান 'এক বৈশাখে লেখা প্রেমের চিঠি...'। এ পর্বের দ্বিতীয় গান থাকবে আমার প্রাণের প্রিয়া ছবির গান 'চাই না মেয়ে তুমি অন্য কারো হও...'। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পারভীন সুলতানা দিতি। শাওন আশরাফের সহযোগিতায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করছেন মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বোটানিক এ্যারোমার সৌজন্যে।