Showing posts with label আজীবন সম্মাননা. Show all posts
Showing posts with label আজীবন সম্মাননা. Show all posts

Thursday

ফরিদ আলীকে আজীবন সম্মাননা দিয়েছে চ্যানেল আই


বিশিষ্ট অভিনেতা এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক 'একতলা-দোতলা'র অভিনেতা ফরিদ আলীকে আজীবন সম্মাননা দিয়েছে চ্যানেল আই। বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে চ্যানেল আই'র নতুন অনুষ্ঠান 'আমাদের টেলিভিশন'-এর প্রচারপূর্বক সংবাদ সম্মেলনের শেষে ফরিদ আলীকে আজীবন সম্মাননা প্রদানের ঘোষণা দেন চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সম্মাননা হিসেবে ফরিদ আলী পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা করে নগদ অর্থ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে আজীবন চিকিৎসা সেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা। এই ঘোষণার সময় ফরিদ আলী নিজেও উপস্থিত ছিলেন এবং অনুভূতি জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।