বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল- চ্যানেল আই এবং প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার যৌথ আয়োজনে আগামীকাল শুক্রবার চৈত্রসংক্রান্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বিদায় এবং শনিবার ১লা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করা হবে হাজার কণ্ঠে কোটি বাঙালির গান, আবেগ আর ঐতিহ্যকে নিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুক্রবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হবে বর্ষকে বিদায় জানাবার জন্য চৈত্রসংক্রান্তির ঝলমলে অনুষ্ঠান। চলবে ভোর পর্যন্ত। ভোর ৬টায় একই স্থান থেকে বরণ করা হবে বাংলা নববর্ষকে। ব্যাপক এই আয়োজনে চ্যানেল আই ও সুরের ধারার সঙ্গে থাকবেন বাংলাদেশের সংগীতের কিংবদন্তি তারকা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, ফরিদা পারভীন, রফিকুল আলম, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু, কনকচাঁপা, জহির আলিমসহ অনেকেই। বর্ষবরণ অনুষ্ঠান চলবে বেলা ২টা পর্যন্ত। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের এই বিশাল আয়োজনটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই ও পশ্চিম বাংলার জনপ্রিয় চ্যানেল রূপসী বাংলা। গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ইমপ্রেস টেলিফিল্ম লিঃ ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় সংবাদ সম্মেলনটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখের বর্ষবরণ প্রতিটি মুহূর্ত যে কোন বাঙালির হৃদয়ে স্থান করে আছে। তিনি বলেন, আমরা বেশ কয়েক বছর ধরে সুরের ধারার সঙ্গে চৈত্রসংক্রান্তি এবং এককভাবে বৈশাখী মেলা করে আসছি। কিন্তু এবার প্রথম আমরা একই সঙ্গে এবং বিশাল আয়োজনে চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪১৮কে বিদায় জানাবো এবং বর্ষবরণের মাধ্যমে ১৪১৯কে স্বাগত জানাবো। ফরিদুর রেজা সাগর বলেন, যারা হৃদয়ে বাংলাদেশ ধারণ করেন তারা অবশ্যই এই দু’টি আয়োজনে চ্যানেল আই’র সঙ্গে থাকবেন। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, সুরের ধারা ২০০০ সাল থেকে চৈত্রসংক্রান্তি পালন করে আসছে। আমরা চৈত্রসংক্রান্তি অর্থাৎ বর্ষ বিদায় ও বর্ষবরণকে একই সরল রেখায় দেখি দু’টি প্রান্ত হিসেবে। তিনি বলেন, চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের মঞ্চে হাজারের বেশি শিল্পী উপস্থিত থাকবেন। সংগীতের প্রতিটি ক্ষেত্রে যেমন রবীন্দ্র, নজরুল, লালন, পঞ্চকবি ইত্যাদির সম্মিলন দেখা যাবে এই অনুষ্ঠানে। যা পরিণত হবে শিল্পীদের মিলনমেলায়। রেজওয়ানা চৌধুরী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি পর্বটি ১৯১২ সালে প্রকাশ পায়। সেই হিসেবে গীতাঞ্জলির শতবর্ষ উদযাপন করবো আমরা। থাকবে গীতাঞ্জলি পর্ব। অবশ্য বিশ্বকবি ১৯১০ সাল থেকেই গীতাঞ্জলির গান লেখা শুরু করেন। চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বড় আকারে বরণ করা হবে। উৎসবটি চ্যানেল আই’র মাধ্যমে ৬টি উপমহাদেশের কোটি কোটি বাঙালি সরাসরি উপভোগ করতে পারবেন। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, বাঙালির মনের ক্ষুধা বাড়ছে। বর্ষবরণের জন্য বড় জায়গার প্রয়োজন বলে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রকে বেছে নিয়েছি। আমাদের বিশ্বাস অনেকেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চ্যানেল আই ও সুরের ধারার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে আরও থাকবে বৈশাখী মেলা। সেই সঙ্গে রাজধানীর টিএসসি, শিশুপার্ক, শাহবাগ এবং ঢাকা ক্লাবের সামনে থেকে বর্ষবরণের মুহূর্তগুলোও চ্যানেল আই সরাসরি সমপ্রচার করবে।Thursday
চ্যানেল আই ও ‘সুরের ধারা’র আয়োজনে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ
বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল- চ্যানেল আই এবং প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার যৌথ আয়োজনে আগামীকাল শুক্রবার চৈত্রসংক্রান্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বিদায় এবং শনিবার ১লা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করা হবে হাজার কণ্ঠে কোটি বাঙালির গান, আবেগ আর ঐতিহ্যকে নিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুক্রবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হবে বর্ষকে বিদায় জানাবার জন্য চৈত্রসংক্রান্তির ঝলমলে অনুষ্ঠান। চলবে ভোর পর্যন্ত। ভোর ৬টায় একই স্থান থেকে বরণ করা হবে বাংলা নববর্ষকে। ব্যাপক এই আয়োজনে চ্যানেল আই ও সুরের ধারার সঙ্গে থাকবেন বাংলাদেশের সংগীতের কিংবদন্তি তারকা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, ফরিদা পারভীন, রফিকুল আলম, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু, কনকচাঁপা, জহির আলিমসহ অনেকেই। বর্ষবরণ অনুষ্ঠান চলবে বেলা ২টা পর্যন্ত। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের এই বিশাল আয়োজনটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই ও পশ্চিম বাংলার জনপ্রিয় চ্যানেল রূপসী বাংলা। গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ইমপ্রেস টেলিফিল্ম লিঃ ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় সংবাদ সম্মেলনটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখের বর্ষবরণ প্রতিটি মুহূর্ত যে কোন বাঙালির হৃদয়ে স্থান করে আছে। তিনি বলেন, আমরা বেশ কয়েক বছর ধরে সুরের ধারার সঙ্গে চৈত্রসংক্রান্তি এবং এককভাবে বৈশাখী মেলা করে আসছি। কিন্তু এবার প্রথম আমরা একই সঙ্গে এবং বিশাল আয়োজনে চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪১৮কে বিদায় জানাবো এবং বর্ষবরণের মাধ্যমে ১৪১৯কে স্বাগত জানাবো। ফরিদুর রেজা সাগর বলেন, যারা হৃদয়ে বাংলাদেশ ধারণ করেন তারা অবশ্যই এই দু’টি আয়োজনে চ্যানেল আই’র সঙ্গে থাকবেন। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, সুরের ধারা ২০০০ সাল থেকে চৈত্রসংক্রান্তি পালন করে আসছে। আমরা চৈত্রসংক্রান্তি অর্থাৎ বর্ষ বিদায় ও বর্ষবরণকে একই সরল রেখায় দেখি দু’টি প্রান্ত হিসেবে। তিনি বলেন, চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের মঞ্চে হাজারের বেশি শিল্পী উপস্থিত থাকবেন। সংগীতের প্রতিটি ক্ষেত্রে যেমন রবীন্দ্র, নজরুল, লালন, পঞ্চকবি ইত্যাদির সম্মিলন দেখা যাবে এই অনুষ্ঠানে। যা পরিণত হবে শিল্পীদের মিলনমেলায়। রেজওয়ানা চৌধুরী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি পর্বটি ১৯১২ সালে প্রকাশ পায়। সেই হিসেবে গীতাঞ্জলির শতবর্ষ উদযাপন করবো আমরা। থাকবে গীতাঞ্জলি পর্ব। অবশ্য বিশ্বকবি ১৯১০ সাল থেকেই গীতাঞ্জলির গান লেখা শুরু করেন। চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বড় আকারে বরণ করা হবে। উৎসবটি চ্যানেল আই’র মাধ্যমে ৬টি উপমহাদেশের কোটি কোটি বাঙালি সরাসরি উপভোগ করতে পারবেন। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, বাঙালির মনের ক্ষুধা বাড়ছে। বর্ষবরণের জন্য বড় জায়গার প্রয়োজন বলে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রকে বেছে নিয়েছি। আমাদের বিশ্বাস অনেকেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চ্যানেল আই ও সুরের ধারার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে আরও থাকবে বৈশাখী মেলা। সেই সঙ্গে রাজধানীর টিএসসি, শিশুপার্ক, শাহবাগ এবং ঢাকা ক্লাবের সামনে থেকে বর্ষবরণের মুহূর্তগুলোও চ্যানেল আই সরাসরি সমপ্রচার করবে।
Labels:
Bangla Noboborsho,
Choitroshonkranti
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment