
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগে যোগ দিচ্ছেন জনপ্রিয় দুই টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা এবং নওশীন নাহরীন। আজ ১ নভেম্বর দুই অভিনেত্রী তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন। তবে তাদের পদবি কি হবে তা এখনো ঠিক হয়নি।চ্যানেল আইতে এর আগেও ঈশিতা চাকরি করে বছর কয়েক পর অব্যাহতি নেন। তবে নওশীন প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে চাকরি করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে নওশীন বলেন, চ্যানেল আইয়ের মতো বিশাল পরিবারে যোগদানের সুযোগ পাওয়াতে নিজের কাছে ভালো লাগছে। আর ঈশিতা বলেন, চ্যানেল আই আমার কাছে নিজের পরিবারের মতো। নতুনভাবে আবার যোগ দিতে যাচ্ছি। চেষ্টা করবো ভালো কিছু দেয়ার জন্য।
No comments:
Post a Comment