Monday

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০ : ঢাকায় প্রথম দিন দ্বিতীয় রাউন্ডের কার্ড পেলেন ৩৭ জন


যে রূপের জাদুতে মাতিয়ে তুলবে পুরো দেশ, সেই সুপারস্টারের খোঁজে আবারো শুরু হলো লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতা। গতকাল রোববার রিজিওনাল অডিশনে ঢাকা জেলার পর্ব শুরু হয়।

চারদিনের এ অডিশনের প্রথম দিন সকাল থেকে গুলশানে ভিড় জমে প্রতিযোগীদের। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কার্ড পেয়েছেন ৩৭ জন। ১১ শ প্রতিযোগীর মধ্যে প্রায় হাজার খানেক প্রতিযোগী গতকাল লড়াই করেছেন। ইউনিলিভারের ব্র্যান্ড প্রডাক্ট লাক্স চ্যানেল আইয়ের সহযোগিতা নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করছে। ঢাকায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অডিশন।

প্রতিযোগিতার স্থান ইমানুয়েল হল গুলশান। গলায় ঝোলানা গোলাপি রঙের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তারা ঘুরে বেড়িয়েছেন সেখানে। বিচারকদের সামনেও ছিলেন সাবলীল। ইয়েস কার্ড পাওয়া কয়েকজন ভাগ্যবান হলেন মনোয়ারা, সোসনা সুলতানা, অনন্যা, অর্নি, সাবিহা, নুসরাত, সাদিয়া, কারমিন, তামান্না, পিংকি, সায়মা, নাবিলা, সামিয়া, সোহানা, আলো, সাথী ও এবেলিয়া।

আজ সোমবার দ্বিতীয় দিনের অডিশন সকাল ১০টা থেকে শুরু হবে। আজ অংশ নেয়ার কথা আরো ১১ শ জন প্রতিযোগীর।

ইতিমধ্যে ঢাকার বাইরে ময়মনসিংহ ও বগুড়াতে অডিশন হয়েছে। সেখানে ১০ জন করে ২০ জন ইয়েস কার্ড পেয়েছেন। ঢাকায় ৪ হাজার ৪০০ জন আবেদন করেছেন। তাদের মধ্য থেকে প্রতিদিন ১১ শ জনের করে অডিশন হচ্ছে। এর ফাঁকে রাজশাহী, খুলনা এবং ১ অক্টোবর চট্টগ্রামের প্রতিযোগীদের অডিশন হবে। ঢাকার অডিশনে বিচারক ছিলেন অভিনয়শিল্পী জিতু আহসান, দীপা খন্দকার, ফারাহ রুমা, শামীম শাহেদ, নাজনীন চুমকি, পাভেল আজাদ, বন্যা মির্জা ও চঞ্চল চৌধুরী।

No comments:

Post a Comment