Friday

চ্যানেল আইয়ের একযুগ পদার্পণ উপলক্ষে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

আগামী ১ অক্টোবর চ্যানেল আই বারো বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে থাকছে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এই সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যনত।
উৎসবের প্রথম দিনে বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে ছোটদের ছবি অাঁকা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে আগামীকাল ২৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে শরৎ উৎসব। ২৫ সেপ্টেম্বর বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে বাউল গান। ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিকেলে ধানমণ্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ও লোক গানের আসর এবং ছায়ানট মিলনায়তনে নাটক ও গানের অনুষ্ঠান। ২৭ ও ২৮ সেপ্টেম্বরে আরও থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী, স্বরচিত কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান এবং প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে বিশেষ সেমিনার। ২৮ ও ২৯ সেপ্টেম্বর আরও থাকছে শিল্পকলা একাডেমি এক্্রপেরিমেন্ট্যাল হলে মঞ্চ নাটকের প্রদর্শনী। ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিটিশ কাউন্সিলে ছোটদের চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার, রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসুন্ধরা স্টার সিনেপেস্নক্সে চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ সেপ্টেম্বর বিকেলে আরও থাকবে আবাহনী ও মোহামেডান ক্লাবের সাবেক তারকা খেলোয়াড়দের সাথে প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে আরও অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের তারকারা।

No comments:

Post a Comment