Friday

লন্ডনে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিও

চ্যানেল আই'য়ের নিজস্ব স্টুডিওর উদ্বোধন হয়ে গেল ২১ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের বো রোডের রাইফল স্ট্রিটে। প্রধান অতিথি ছিলেন জনাব ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি ছিলেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান। চ্যানেল আই ইউকে অ্যান্ড ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আমাদের সময়ের লন্ডন প্রতিনিধি ফয়সল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রধান এনাম আলী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সেক্রেটারি পাশা খন্দকার ও মিসেস কনা রেজা।

ফরিদুর রেজা সাগর বলেন, ৬টি মহাদেশে চ্যানেল আই'য়ের সমপ্রচার থাকলেও নিজস্ব স্টুডিও প্রথম হলো লন্ডনে। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুপা চক্রবর্তী ও সৈয়দ তানভীর আহমদ।

No comments:

Post a Comment