আবারো শুরু হয়েছে সাড়া জাগানো সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৯। গতকাল সোমবার বিকাল ৫টা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২০ আগস্ট পর্যন্ত। এরপর আঞ্চলিক পর্যায়ে বাছাই প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে লাক্স সুপারস্টার খোঁজার পালা।
তারকাদের খ্যাতি ও সৌন্দর্যের সাথে লাক্স জড়িয়ে আছে যুগ যুগ ধরে। লাক্স তাদের এ প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্টি করে চলেছে নতুন তারকা। তাই আগামীর সুপারস্টারের খোঁজে আবারো শুরু হলো 'লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০০৯'।
এবারের লাক্স চ্যানেল আই সুপার স্টার বিজয়ী পাবেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক রচিত চিত্রনাট্যের উপর নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ, একটি গাড়ি ও অভিনয়ের উপর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিকমানের স্কলারশিপ। গতকাল সোমবার হোটেল শেরাটনে এ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ডস এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও এশিয়াটিক এমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী যাকের।
নওশাদ করিম চৌধুরী বলেন, সংস্কৃতির অগ্রগতির জন্য, মেয়েদের নানা ক্ষেত্রে নিজেকে মেলে ধরবার জন্য এ প্রতিযোগিতা এক অনন্য প্ল্যাটফর্ম।
আলী যাকের বলেন, এদেশের সম্ভাবনাময় তরুণীদের আরো ক্ষমতায়নের মাধ্যমে ব্যক্তিত্বসম্পন্ন, যোগ্য মানুষ হবার জন্য গড়ে তোলার কাজ করে চলেছে এ প্রতিযোগিতা।
ফরিদুর রেজা সাগর বলেন, এবারের প্রতিযোগিতা শুধু লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং বিজয়ীর জন্য নিজেকে আরো যোগ্যভাবে গড়ে তুলবার সুযোগ তৈরি করা হয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য কল করতে হবে ০১৮৪১-১১১-১১১ অথবা লগ ইন করতে হবে www.luxchanelisuperstar.com এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার রেডিও ফূর্তি, ওয়েব পার্টনার বাংলাদেশ ইনফো এবং রেজিস্ট্রেশন পার্টনার মোবাইল অপারেটর প্রতিষ্ঠান একটেল।

No comments:
Post a Comment