আজীবন সম্মাননা পেলেন সুধীন দাশ চ্যানেল আই'র আয়োজনে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো চ্যানেল আই নজরুল মেলা '০৯। গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজনের উদ্যোগ নেয় চ্যানেল আই। নজরুল মেলাকে ঘিরে গত ৪ বছর ধরে চ্যানেল আই একের পর এক যোগ করে আসছে ভিন্ন মাত্রা। যেমন এই মেলা উপলক্ষে দেশের প্রথিতযশা একজন শিল্পীকে চ্যানেল আই সম্মাননা দিয়ে আসছে বিগত বছর থেকে। এবছর এই সম্মাননা পেয়েছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী/গবেষক সুধীন দাশ। চ্যানেল আই থেকে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে আজীবন পাবেন। তবে ২৫শে মে নজরুল মেলায় আনুষ্ঠানিকভাবে সুধীন দাশকে প্রদান করা হয় এক বছরের অগ্রিম বাবদ এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল বরেণ্য এই শিল্পীকে আজীবন চিকিৎসাসেবা দিবে। গত বছর এই সম্মাননা পেয়েছিলেন বরেণ্য শিল্পী সোহরাব হোসেন। সকাল ১১.০৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মেলার সরাসরি সমপ্রচার করে চ্যানেল আই। সকাল ১১.০৫ মিনিটে মেলার উদ্বোধন পর্বে এবং আলোচনায় অংশ নেন আজীবন সম্মাননা বিজয়ী সুধীন দাশ, সোহরাব হোসেন, মোবারক হোসেন খান, রফিকুল্লাহ খান, মোস্তাফা জামান আব্বাসী, রামেন্দু মজুমদার, সাদিয়া আফরিন মলি্ল্লক, আতাউর রহমান, রেবেকা সোলতানা, রফিকুজ্জামান, আবদুস শাকুর, সৈয়দ শামসুল হক, শবনম মুস্তারী, কবি আসাদ চৌধুরী, রফিক হায়দার, মোহাম্মদ রফিকুজ্জামান, আবদুল হামিদ, মহিউদ্দিন আহমেদ, কাফি খান, মিন্টু রহমান, ফেরদৌস আরা, কেকা ফেরদৌসী, খায়রুল আনাম শাকিল, কল্পনা শাকিল, সাংবাদিক গোলাম সারওয়ার, নাঈমুল ইসলাম খান, আনিসুল হক, মাহমুদ আল ফয়সাল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. জানুয়েদ শফিক প্রমুখ। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই'র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। নজরুল মেলা উপস্থাপনা করেছেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরীকে উপস্থাপনায় সহযোগিতা করেছেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। নজরুল মেলা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। সারাদিন মেলার প্রায় ২৫টি স্টলে ছিল নজরুলের গ্রন্থমালা, নজরুলের ওপর রচিত গ্রন্থমালা, আলোকচিত্র প্রদর্শনী, নজরুল সংগীতের রেকর্ড কাভার, ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত নজরুল গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, সুরের মেলা, নজরুলের ব্যবহার্য প্রদর্শনী, নজরুল সংগীতের লং প্ল্লে, লাইফ প্ল্লাস, কিউট, পদক্ষেপ বাংলাদেশ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কোয়ান্টাম ফাউন্ডেশন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ইমপ্রেস অডিও ভিশন, মিডিয়া সেন্টার, আনন্দ আলোর স্টল, লেজার ভিশন, বাংলার মেলা, মেলা কমিটি, পারসোনা, কিউট, প্রাণ ও ছবিঘর। দিনব্যাপী দু'টি মঞ্চ থেকে পরিবেশিত হয় একক ও দলগত নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নাট্যাংশ ও নজরুল বিষয়ক আলোচনা, ছোটদের পর্ব, নৃত্য ইত্যাদি। এছাড়া দিনব্যাপী কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে পরিবেশন করা হয় প্রিয় খাবার। নজরুল বিষয়ক পোর্ট্রেট এঁকেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। ছিল শিশু চিত্রশিল্পীদের নজরুল বিষয়ক চিত্রাংকন। ছবিগুলোর বিক্রয়লব্ধ অর্থ নজরুল বিষয়ক গবেষণা কাজে প্রদান করা হবে। চিত্রাংকন করেছেন আবদুল মান্নান, মনিরুজ্জামান, শহিদ কবির, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা, শাফিন ওমর, শামসুল আলম আজাদ, মোস্তাফা জামিল, আকবর শামীম, সৈয়দ জাহিদ ইকবাল, মো. মাঈনউদ্দিন, আলপ্তগীন তুষার, জাহিদ মোস্তাফা, এমএম ময়েজউদ্দিন, গোলাম রাব্বানী শামীম ও আবদুস সাত্তার তৌফিক। মেলায় দিনব্যাপী সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌসী রহমান, মোস্তফা জামান আব্বাসী, খালিদ হোসেন, নাশিদ কামাল, নীলিমা দাশ, এম. এ. মান্নান, ইয়াসমিন মুশতারী, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, নওশীন লায়লা, মিন্টু রহমান, রাহাত আরা গীতি, কল্পনা আনাম, বিশ্বজিৎ রায়, লীনা তাপসী, সুজিত মোস্তাফা, শবনম মুস্তারী, শাহীনূর রেজা, নিলীমা দাশ, রেবেকা সুলতানা, ইয়াকুব আলী খান, সোমা, খিলখিল কাজী, পারভীন মুশতারী প্রমুখ। তবে এই প্রথমবারের মতো মেলায় অংশ নেন সাধারণ দর্শকবৃন্দ। অংশগ্রহণকৃত দর্শকবৃন্দ নির্বাচিত হয় তাদের প্রেরিত এসএমএস 'ড্র'-এর মাধ্যমে। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, কাজী আরিফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে '০৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শামীম প্রমুখ। দলগত সংগীত পরিবেশন করে সুরসপ্তক, নজরুল শিল্পী পরিষদ, নজরুল একাডেমী, কান্তম মরিয়ম, নিবেদন, উদীচী, ঋষিজ, শারমিন সাথি ময়না, সুমন চৌধুরী। নৃত্য পরিবেশন ও পরিচালনা করেন সুলতানা হায়দার (সুকন্যা) ও বাফা।Tuesday
চ্যানেল আই নজরুল মেলা '০৯
আজীবন সম্মাননা পেলেন সুধীন দাশ চ্যানেল আই'র আয়োজনে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো চ্যানেল আই নজরুল মেলা '০৯। গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজনের উদ্যোগ নেয় চ্যানেল আই। নজরুল মেলাকে ঘিরে গত ৪ বছর ধরে চ্যানেল আই একের পর এক যোগ করে আসছে ভিন্ন মাত্রা। যেমন এই মেলা উপলক্ষে দেশের প্রথিতযশা একজন শিল্পীকে চ্যানেল আই সম্মাননা দিয়ে আসছে বিগত বছর থেকে। এবছর এই সম্মাননা পেয়েছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী/গবেষক সুধীন দাশ। চ্যানেল আই থেকে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে আজীবন পাবেন। তবে ২৫শে মে নজরুল মেলায় আনুষ্ঠানিকভাবে সুধীন দাশকে প্রদান করা হয় এক বছরের অগ্রিম বাবদ এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল বরেণ্য এই শিল্পীকে আজীবন চিকিৎসাসেবা দিবে। গত বছর এই সম্মাননা পেয়েছিলেন বরেণ্য শিল্পী সোহরাব হোসেন। সকাল ১১.০৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মেলার সরাসরি সমপ্রচার করে চ্যানেল আই। সকাল ১১.০৫ মিনিটে মেলার উদ্বোধন পর্বে এবং আলোচনায় অংশ নেন আজীবন সম্মাননা বিজয়ী সুধীন দাশ, সোহরাব হোসেন, মোবারক হোসেন খান, রফিকুল্লাহ খান, মোস্তাফা জামান আব্বাসী, রামেন্দু মজুমদার, সাদিয়া আফরিন মলি্ল্লক, আতাউর রহমান, রেবেকা সোলতানা, রফিকুজ্জামান, আবদুস শাকুর, সৈয়দ শামসুল হক, শবনম মুস্তারী, কবি আসাদ চৌধুরী, রফিক হায়দার, মোহাম্মদ রফিকুজ্জামান, আবদুল হামিদ, মহিউদ্দিন আহমেদ, কাফি খান, মিন্টু রহমান, ফেরদৌস আরা, কেকা ফেরদৌসী, খায়রুল আনাম শাকিল, কল্পনা শাকিল, সাংবাদিক গোলাম সারওয়ার, নাঈমুল ইসলাম খান, আনিসুল হক, মাহমুদ আল ফয়সাল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. জানুয়েদ শফিক প্রমুখ। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই'র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। নজরুল মেলা উপস্থাপনা করেছেন কবি আসাদ চৌধুরী। আসাদ চৌধুরীকে উপস্থাপনায় সহযোগিতা করেছেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। নজরুল মেলা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। সারাদিন মেলার প্রায় ২৫টি স্টলে ছিল নজরুলের গ্রন্থমালা, নজরুলের ওপর রচিত গ্রন্থমালা, আলোকচিত্র প্রদর্শনী, নজরুল সংগীতের রেকর্ড কাভার, ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত নজরুল গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, সুরের মেলা, নজরুলের ব্যবহার্য প্রদর্শনী, নজরুল সংগীতের লং প্ল্লে, লাইফ প্ল্লাস, কিউট, পদক্ষেপ বাংলাদেশ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কোয়ান্টাম ফাউন্ডেশন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ইমপ্রেস অডিও ভিশন, মিডিয়া সেন্টার, আনন্দ আলোর স্টল, লেজার ভিশন, বাংলার মেলা, মেলা কমিটি, পারসোনা, কিউট, প্রাণ ও ছবিঘর। দিনব্যাপী দু'টি মঞ্চ থেকে পরিবেশিত হয় একক ও দলগত নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নাট্যাংশ ও নজরুল বিষয়ক আলোচনা, ছোটদের পর্ব, নৃত্য ইত্যাদি। এছাড়া দিনব্যাপী কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে পরিবেশন করা হয় প্রিয় খাবার। নজরুল বিষয়ক পোর্ট্রেট এঁকেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। ছিল শিশু চিত্রশিল্পীদের নজরুল বিষয়ক চিত্রাংকন। ছবিগুলোর বিক্রয়লব্ধ অর্থ নজরুল বিষয়ক গবেষণা কাজে প্রদান করা হবে। চিত্রাংকন করেছেন আবদুল মান্নান, মনিরুজ্জামান, শহিদ কবির, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা, শাফিন ওমর, শামসুল আলম আজাদ, মোস্তাফা জামিল, আকবর শামীম, সৈয়দ জাহিদ ইকবাল, মো. মাঈনউদ্দিন, আলপ্তগীন তুষার, জাহিদ মোস্তাফা, এমএম ময়েজউদ্দিন, গোলাম রাব্বানী শামীম ও আবদুস সাত্তার তৌফিক। মেলায় দিনব্যাপী সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌসী রহমান, মোস্তফা জামান আব্বাসী, খালিদ হোসেন, নাশিদ কামাল, নীলিমা দাশ, এম. এ. মান্নান, ইয়াসমিন মুশতারী, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, নওশীন লায়লা, মিন্টু রহমান, রাহাত আরা গীতি, কল্পনা আনাম, বিশ্বজিৎ রায়, লীনা তাপসী, সুজিত মোস্তাফা, শবনম মুস্তারী, শাহীনূর রেজা, নিলীমা দাশ, রেবেকা সুলতানা, ইয়াকুব আলী খান, সোমা, খিলখিল কাজী, পারভীন মুশতারী প্রমুখ। তবে এই প্রথমবারের মতো মেলায় অংশ নেন সাধারণ দর্শকবৃন্দ। অংশগ্রহণকৃত দর্শকবৃন্দ নির্বাচিত হয় তাদের প্রেরিত এসএমএস 'ড্র'-এর মাধ্যমে। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, কাজী আরিফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে '০৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শামীম প্রমুখ। দলগত সংগীত পরিবেশন করে সুরসপ্তক, নজরুল শিল্পী পরিষদ, নজরুল একাডেমী, কান্তম মরিয়ম, নিবেদন, উদীচী, ঋষিজ, শারমিন সাথি ময়না, সুমন চৌধুরী। নৃত্য পরিবেশন ও পরিচালনা করেন সুলতানা হায়দার (সুকন্যা) ও বাফা।
Labels:
নজরুল মেলা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment