তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এগিয়ে চলছে তারকা অন্বেষণের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৯'। সম্প্রতি শুরু হয়েছে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পাঁচ সুন্দরীর লড়াই। সেরা দশজন থেকে বাদ পড়েছেন পাঁচ জন। চূড়ান্তপর্বের পাঁচ সুন্দরী হলেন- স্বর্ণা, তাহসিন, ইশহানা, মেহজাবিন ও অর্শা। এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে লাক্স সুপার স্টার ২০০৯। অনুষ্ঠানটি প্রতি রোববার ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। পছন্দের প্রতিযোগীর নাম লিখে টিএনটি করুন ৪৫৬৭।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment