Saturday

চলচ্চিত্র মেলা আজ

চলচ্চিত্র শিল্পের ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র মেলার আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। আজ সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালের ৩ আগস্ট। মেলায় দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলচ্চিত্র মেলায় অংশ নেবেন সর্বস্তরের কলাকুশলী, তারকা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সঙ্গীত তারকাসহ বিনোদন জগৎ ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা। মেলায় থাকবে পাঁচ দশকের চলচ্চিত্রের ঘটনাবহুল প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, সাড়া জাগানো নাচ-গান, অভিনয়, মঞ্চায়ন, চলচ্চিত্র জগতের রকমারি উপকরণসমৃদ্ধ ১৬টি স্টল, প্রয়াত শিল্পী-কুশলীদের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজনসহ আরও নানা আয়োজন। এছাড়া অভিনয়ে অবদানের জন্য আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা প্রদান, নায়করাজ রাজ্জাককে তার পরিবারসহ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান এবং চলচ্চিত্রের গানে অসামান্য অবদানের জন্য কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। মেলা উপলক্ষে প্রকাশিত হবে চলচ্চিত্রের ইতিহাসসমৃদ্ধ তথ্যনির্ভর একটি সুদৃশ্য স্যুভেনির।
চ্যানেল আই আজ চলচ্চিত্র মেলাটি বেলা ১১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।

No comments:

Post a Comment